এক কাপ উষ্ণ আদা চায়ে ৬টি চমৎকার ঘরোয়া চিকিৎসা

এক কাপ উষ্ণ আদা চায়ে ৬টি চমৎকার ঘরোয়া চিকিৎসা

Size
Price:

Read more

চা পান করতে কে না ভালোবাসে! বাঙালি জীবনে প্রতিদিনের রুটিনের সাথে চা যোগ হয়ে গিয়েছে বহুকাল হলো। চায়ের মধ্যে অসাধারণ মানসিক প্রশান্তি আনার ক্ষমতার সাথে সাথে রয়েছে দেহের নানা রোগ দূর করার গুনাগুণও। আর সেই চা যদি হয় আদা চা, তাহলে তো কথাই নেই। এই শীতে এক কাপ গরম ধোঁয়া ওঠা আদা চা পান শুধুমাত্র ঠাণ্ডার সমস্যাই নয়, পাশাপাশি দূর করবে অন্যান্য আরও অনেক শারীরিক সমস্যা। গরম পানিতে আদা কুচি কিংবা শুকনো আদা দিয়ে জ্বাল দিয়ে এতে মধু/লেবু/পুদিনা মিশিয়ে সহজেই তৈরি করা যায় আদা চা। আপনার দৈনন্দিন দুধ চায়ের মাঝেও ফেলে দিতে পারেন তাজা এক টুকরো আদা।



আদা দিয়ে তৈরি চা পান যে আপনাকে সতেজ ও সুস্থ রাখবে তাই নয়, নানান রকম শারীরিক সমস্যা দূর করতে এই চা হতে পারে অত্যন্ত কার্যকরী চিকিৎসা। কীভাবে? আসুন, জেনে নেই।
হাত-পায়ের মাংসপেশি ও হাড়ের জোড়ার ব্যথা দূর করে

আদা চায়ের অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হাত পায়ের মাসলের ব্যথা দূর করতে সহায়তা করে। দিনে এক কাপ আদা চা আপনার ঘাড়ের ব্যথা ও মাংসপেশির ব্যাথা উপশম করবে। এছাড়াও হাড়ের জোড়ায় ব্যথা থাকলে আদা চা তা দূর করবে সহজেই। হাড়ের ব্যথায় আদা চা পান করার পাশাপাশি গরম আদা চায়ে তুলো ভিজিয়ে সেক নিতে পারেন হাড়ের জোড়ায়। ব্যথা উপশম হবে দ্রুত।
হজম সমস্যার সমাধান করে

বদহজম কিংবা পেটের যে কোনো সমস্যার সমাধানে আদা চায়ের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। বলা হয় খাবার পর চা খাওয়া উচিত নয় এতে হজমে সমস্যা হয়। কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যায় খাওয়ার পর এক কাপ আদা চা খাবার হজমে সহায়তা করে। পেটে গ্যাস বা অ্যাসিডিটি ধরণের সমস্যা হতে দেয় না। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। পেটে ব্যাথা ও বদহজম জনিত সমস্যাও আদা চা দূর করে।
বমি বমি ভাব দূর করে

অনেক সময়েই মাথা ঘুরানো কিংবা মাথা ব্যাথা অথবা বাস কিংবা ট্রেনে কোথাও যাওয়ার পথে বমি বমি ভাব হয়। এই সমস্যায় যারা ভোগেন তারাই শুধুমাত্র এর দুর্ভোগের কথা জানেন। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য সহজ একটি সমাধান হচ্ছে আদা চা। মাথা ব্যাথা কিংবা ঘুরানো জনিত বমি বমি ভাব হলে এবং বাসে/ট্রেনে কোথাও যাওয়ার আগে এক কাপ আদা চা পান করে নিন। নিমিষেই বমি বমি ভাব দূর হবে ও নিজেকে তরতাজা অনুভূত হবে।
শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করে

এই শীতে অনেকেই নিঃশ্বাসের সমস্যায় ভোগেন। এছাড়াও শীতকালে অ্যাজমা ও সাইনাসের সমস্যা বেড়ে যায় অনেক বেশি। যারা এইসব সমস্যায় ভুগছেন তারা প্রতিদিনের রুটিনে সাধারণ চা সরিয়ে আদা চা-কে স্থান দিন। অ্যাজমা, সাইনাস ও শ্বাসপ্রশ্বাসের সমস্যার উপশম হবে।
হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোধে আদা চা

অনেকে সরাসরি আদা খেতে পছন্দ করেন না। তারা আদা চা পান করে দেহের রক্ত সঞ্চালন ঠিক রাখতে পারেন। আদার ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যামিনো অ্যাসিড দেহের রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকারী ধমনীতে মেদ জমা রোধ করে। এতে করে হার্ট অ্যাটাক ও স্ট্রোক করার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
মানসিক চাপ দূর করে

আদা চায়ে রয়েছে মাইন্ড বুস্টার উপাদান, যা মস্তিস্কে সেরিটেনিন নামক হরমোনের উৎপাদন করে। সেরিটেনিন মস্তিষ্কে ভালোলাগার অনুভূতির জন্য কাজ করে। আদা চা পান করলে বিষণ্ণতা ও মানসিক চাপ দূর হয়। সাইকোলজিস্টদের মতে প্রতিদিন বিকেলে এক কাপ আদা চা বিষন্নতার বেশ ভালো ঔষধ।

তাই নিয়মিত পান করুন টিয়েন্স এন্টিলিপ টি অথবা টিয়েন্স স্লিমিং টি

Contact Form

Name

Email *

Message *